ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শ্লীলতাহানির মামলায় আলোচিত কাউন্সিলর চিত্তরঞ্জনের জামিন

নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় জামিন পেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের আলোচিত কাউন্সিলর চিত্তরঞ্জন দাস। তিনি রাজধানীর সবুজবাগ থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সোমবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।


এদিন, আদালতে চিত্তরঞ্জন দাস তার আইনজীবীদের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষ করে আদালত ৫ হাজার টাকা মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।


রবিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদের আদালত মামলাটির এজাহার গ্রহণ করে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ অক্টোবর দিন ধার্য করেন।


এর আগে শনিবার (১১ সেপ্টেম্বর) সবুজবাগ থানায় শ্লীলতাহানির অভিযোগে ভুক্তভোগী নারী চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑